শিরোনাম
◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

‎অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ ‎উত্তরের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রাম। নদী, চর আর সবুজের এই জনপদে মানুষের জীবনের সঙ্গে মিশে আছে নানা সম্ভাবনা ও সংকট। উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা—সব মিলিয়ে জেলার মানুষের প্রত্যাশারও কমতি নেই।

‎এরই মধ্যে কুড়িগ্রামের দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা গেজেটে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত করা হয়।

‎নতুন এই দায়িত্বকে ঘিরে কুড়িগ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে নানান প্রত্যাশা। বিশেষ করে জেলার প্রান্তিক ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন মোকাবিলা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে বিশেষ দৃষ্টি  চান স্থানীয়রা।

‎কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলে এখনো অনেক মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে। বর্ষায় নদীভাঙন ও যোগাযোগ সংকট তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। শিক্ষার্থী ও রোগীদের নৌকা কিংবা দুর্গম সড়ক পেরিয়ে সীমাহীন দুর্ভোগ পোহায়ে উপজেলা বা জেলা শহরে যেতে হয় অনেক সময়।

‎জেলাবাসীর প্রত্যাশা, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাঠপর্যায়ে এসে এসব বাস্তবতা দেখবেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

‎শুধু অবকাঠামোগত ভাবেই নয়, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণেও কুড়িগ্রামে রয়েছে বিশেষ চ্যালেঞ্জ। সীমান্তবর্তী এলাকার তরুণদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আইনশৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।

‎সরকারের প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্তদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন এবং সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

‎‎কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, ‎কুড়িগ্রামবাসীর কাছে প্রতি মন্ত্রি মীর শাহে আলম দায়িত্ব পেয়েছেন।এ খবরে খুশি জেলাবাসী। এই নতুন দায়িত্বটি শুধু প্রশাসনিক একটি পদক্ষেপ নয়, বরং জেলার দীর্ঘদিনের সমস্যাগুলোর উত্তরণ হবে বলে বিশ্বাস করি।

  • সর্বশেষ