শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

তপু সরকার হারুন, শেরপুরঃ পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী মোবারকপুর, দমদমা কালিগঞ্জ ও শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস প্রদান করেন জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন শেরপুর। শেরপুরে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা এই বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি জেলা প্রশাসক ইতোপূর্বে স্কুল পরিদর্শনে গিয়ে জানতে পারেন।

২৭ আগষ্ঠ রোববার শেরপুর মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসুক আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারও ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত সারাদেশে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে, দমদমা কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাঠবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ