শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে র‍্যাবের অভিযানে ৬৫২ বোতল মাদক সিরাপ, সাড়ে ১৬ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের অভিযানে ৬৫২ বোতল মাদক সিরাপ, নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. ইমন আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এ অভিযান চালায় র‍্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের একটি দল। পরে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলেও তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ইমনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় মামলা করা হয়েছে।

র‍্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‍্যাব দৃঢ়ভাবে কাজ করছে।

  • সর্বশেষ