শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে রুটি খাওয়ানোর প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটের শরণখোলায় রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় এছাহাক মৃধা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকালে গ্রেপ্তার হওয়া এছাহাক মৃধাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) শরণখোলা উপজেলার বিধানসাগর গ্রামের ওই শিশুর মা-বাবা কাজে গেলে সে বাড়িতে একা ছিল। এ সময় প্রতিবেশী এছাহাক মৃধা রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঘরে নিয়ে যাওয়ার পর শিশুটির হাত-মুখ বেঁধে এছাহাক মৃধা তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Advertisement

ভয়ে শিশুটি তাৎক্ষণিকভাবে কাউকে কিছু জানায়নি। পরে শনিবার বিকেলে শারীরিক ব্যথায় কাতর হয়ে পড়লে সে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার কথা জানায়। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে শনিবার দিবাগত রাতে শরণখোলা থানা পুলিশ বিধানসাগর গ্রামের নিজ বাড়ি থেকে এছাহাক মৃধাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, শিশুটির মা সুমাইয়া বেগম বাদী হয়ে এছাহাক মৃধার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ