শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে বিদ্যালয়ের খেলার মাঠের গোলবার কেটে নিয়ে গেলো প্রধান শিক্ষিকা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমারে একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের ফুটবল খেলার গোলবার কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানিয়া’র বিরুদ্ধে।

রোববার (২৩ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানিয়া পারভীন  তার নিজ বিদ্যালয়ের মাঠ থেকে শিক্ষার্থীদের দিয়ে গোলবারটি কেটে সরিয়ে ফেলেন।

এসময় স্থানীয়রা প্রধান শিক্ষকের এহেন কার্যকলাপে বিষ্মিত হন।বিষটি জানাজানি হতে এলাকাবাসীর মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।তাতক্ষণিক ভাবে স্থানীয় যুবকরা খেলার মাঠটি বিদ্যালয় ছুটির পর খেলার জন্য উন্মুক্ত রাখতে ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।

সেলিম ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, বোড়াগাড়ী ইউনিয়নে ২/৩টি বড় মাঠের মধ্যে দোলাপাড়া প্রাইমারী স্কুলের খেলার মাঠ অন্যতম। এই মাঠে আমাদের বাপ চাচা ও বড় ভাইয়েরা খেলাধুলা করে গেছে। আমরাও খেলে এসেছি, কোনদিন কোন শিক্ষক এই ধরনের কাজ করেনি। কিন্তু  বর্তমান প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসার পর থেকে কমলমতি শিশুদের খেলাধুলার আগ্রহে বাধাগ্রস্থ করছে।এছাড়াও তাহার বিরুদ্ধে ইতি পূর্বে  রেজুলেশন ছাড়া গাছ ও গাছের ডাল কেটে বিক্রি করা, শিমুল গাছের তুলা বিক্রি করে টাকা আত্মসাৎ করা ও বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির অভিযোগ রয়েছে।

Advertisement

রায়হান ইসলাম নামে একজন বলেন সরকার যেখানে খেলাধুলা করার জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করার জন্য উদ্দ্যোগ নিচ্ছেন। সেখানে তানিয়া মেডাম খেলাধুলাকে বন্ধ করার জন্য গোলবার গুলো কেটে ফেলেন। আমরা খেলার পরিবেশ ফিরে চাই ও এই প্রধান শিক্ষকের অপসারণ চাই।

এবিষয়ে প্রধান শিক্ষিকা তানিয়া পারভীন জানান,বিদ্যালয় ছুটির পর বাইরের ছেলেরা খেলা ধূলার সময় বিদ্যালয়ের জানালা’র গ্লাস ভেঙ্গে ফেলেছে। তার জন্য আমি একটি গোলবার তুলে ফেলেছি।

উপজেলা শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,আগামী সোমবার অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে।

  • সর্বশেষ