শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে প্রকাশ্যে খাল-বিল থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে কৃষিজমি ও সড়ক

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে সরকারি খাল ও বিল থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার তীব্র অভিযোগ উঠেছে। অবাধে বালু তোলার ফলে খালের পাড়, পার্শ্ববর্তী কৃষিজমি ও আশপাশের সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের আকোট বাজারসংলগ্ন সরকারি খাল থেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন কাজল নামের এক ব্যক্তি। একই খালের কাজীডাঙ্গী এলাকা থেকে মুন্নাফ শেখ নামের আরেক ব্যক্তি একইভাবে বালু উত্তোলন করছেন। এছাড়া চর বিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গ এলাকার ছোট কোল (বিল) থেকে শাহীন নামের এক ব্যক্তি বালু তুলে জরিপের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশের জমি ভরাট করছেন।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ​পরিবেশ ও কৃষির ক্ষতি: অব্যাহত বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক নাব্যতা নষ্ট হচ্ছে, পাড় ভেঙে সংকুচিত হচ্ছে আবাদি জমি।

​অবকাঠামোগত ঝুঁকি: ভারী ড্রেজার ও পাইপলাইনের কারণে স্থানীয় সড়কগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

Advertisement

​প্রভাবশালীদের দাপট: পদ্মা তীরবর্তী এই এলাকায় প্রতিবছর নদীভাঙনে কৃষক ক্ষতিগ্রস্ত হন। এর ওপর প্রভাবশালী চক্র দিনের আলোতেই ড্রেজার বসিয়ে সরকারি সম্পত্তি সাবাড় করছে।

​অভিযোগ প্রসঙ্গে ড্রেজার মালিক মুন্নাফ শেখ মোবাইল ফোনে দাবি করেন, তিনি নদীর পাড়ে নিজের ব্যক্তিগত জায়গা থেকে বালু তুলছেন। তবে অপর দুই অভিযুক্ত কাজল ও শাহীনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা যাচাই করে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। তিনি জানান, সরকারি খাল, বিল বা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কোনো সুযোগ নেই। সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ