শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের পদ্মা নদীতে ভাসছিল শাখা-নূপুর পরা নারীর মরদেহ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির দুই হাতে সনাতন ধর্মালম্বী নারীদের ব্যবহৃত শাখা চুড়ি, ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করেন নৌ-পুলিশের ফরিদপুর কোতয়ালী ফাঁড়ির পুলিশ সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বিপুল জানান, সন্ধ্যায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন। পরে নৌ-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

মুনসুর আলী নামে এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই দেওয়া রয়েছে। এছাড়া মরদেহটির দুই হাতে সনাতন ধর্মাবলম্বীর নারীদের ব্যবহৃত শাখা চুড়ি, বাঁ হাতে সনাতন ধর্ম সংক্রান্ত ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে। এছাড়া গলার অংশ কাটা রয়েছে বলে তিনি জানান।

এব্যাপারে ফরিদপুরের নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহটির দুই হাতের আঙ্গুল পঁচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তবে পরিচয় শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ