শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০১:০৮ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

উন্নয়ন ও জরুরি মেরামতকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় রোববার (২৩ আগস্ট) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বদরুতলা, বড় গ্যারেজ, আরাকান রোড ও আশপাশের এলাকা, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

Advertisement

তবে বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল থাকবে। একই সঙ্গে বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অবশিষ্ট ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কথা জানিয়েছে বিপিডিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইন চালু আছে ধরে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম।

 

  • সর্বশেষ