শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে ওসি সিরাজুলের নেতৃত্বে ইয়াবার বড় চালান জব্দ

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মো. সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুমন ওই এলাকার মো. হানিফ মৃধার ছেলে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই সম্বিত ও এসআই আরিফ অংশ নেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এত বড় মাদকের চালান জব্দ করতে পারেনি পুলিশ। তবে আজ ইয়াবার বড় চালান জব্দ করার ঘটনায় উপজেলার সচেতন মানুষ ওসি সিরাজুল ইসলামের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ