শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে সন্ধান পাওয়া কারখানায় অস্ত্র তৈরীর সরঞ্জামাদি সহ এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে সন্ধান পাওয়া কারখানায় অস্ত্র তৈরীর সরঞ্জামাদি সহ এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোররাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান।

আটক রহমত উল্লাহ প্রকাশ বাশি (৩০) মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর তেলিপাড়া এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে।

আব্দুস সুলতান বলেন, শনিবার ভোররাতে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি বাজার এলাকায় জনৈক ব্যক্তিকে সন্দেহজনক ঘুরাঘুরি করতে স্থানীয়রা ধরে ফেলে। পরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লোকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। 

“ এসময় জিজ্ঞাসাবাদে লোকটি স্বীকারোক্তিতে জানায়, কয়েকদিন ধরে তিনি মিঠাছড়ি পশ্চিম পাড়ার পাহাড়ের ভেতরে জনৈক মোতাহেরা বেগমের মালিকানাধীন একটি ঘর ভাড়া নিয়ে অবস্থান করছিল। ওই ঘরটিতে তার সহযোগী নমি উদ্দিন (৪২)সহ আরও কয়েকজন অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জাম মজুদ করে রেখেছে। “

ওসি বলেন, “ খবরটি অবহিত হওয়ার পর আটক রহমত উল্লাহকে সাথে নিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক কয়েকজন লোক দৌঁড়ে পালিয়ে যায়। পরে রহমত উল্লাহ’র তথ্যের ভিত্তিতে ঘরটির খাটের নিচ থেকে অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। “

উদ্ধার সরঞ্জামাদি হল- বন্দুকের কাঠের বাট ২টি, হাতে তৈরি কাঠের বন্দুকের বাট ২টি, ছোট-বড় ট্রিগার মেকানিজম ৪টি, অস্ত্র তৈরির ব্যারেলের অংশ ৬টি, ছোট-বড় অস্ত্রের ট্রিগার ৮টি, রিসিভার কভার সদৃশ অংশ ৫টি, ছোট-বড় স্প্রিং ১৫টি, অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ ১৫টি, লোহার হাতুড়ি ২টি, লোহা ধারানোর লেদ ১টি, লোহার বাটাল ২টি, লোহার পাইপ ১টি, ড্রিল মেশিন ১টি, স্ক্রু ড্রাইভার ৩টি, করাত ১টি, হাতে চালিত ড্রিল মেশিন ১টি, পরিমাপের স্কেল ১টি, ইলেকট্রিক উড প্ল্যানার ১টি, লোহা কাটার গ্রাইন্ডার ১টি, দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ১টি, বড় টর্চলাইট ১টি, ইলেকট্রিক হ্যাকসো ১টি এবং লোহা কাটার হ্যান্ড করাত ১টি।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান, আব্দুস সুলতান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়