শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভাবিকে নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, থানা গেটে নারীসহ আহত ৫

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ​ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে কেন্দ্র করে দুই আপন ভাইয়ের মধ্যে টানাটানি, বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা প্রাঙ্গণেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তিতে ৩ নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এই সময় নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে খবর সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের লাঞ্ছিত ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানার মূল ফটকের সামনে এ তুলকালাম কাণ্ড ঘটে।

​স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী পার্শ্ববর্তী গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই একরামের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে ভাবি পূর্ণিমার ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে পরিবার ও প্রতিবেশীদের দাবি।

​অভিযোগ রয়েছে, গত বুধবার সকালে পূর্ণিমা স্বামীর ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে আব্দুল্লাহর সঙ্গে সাভারে আত্মগোপন করেন। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শনিবার সকালে পূর্ণিমার বাবা ও ভাই সাভারের একটি বাসা থেকে তাদের উদ্ধার করে আইনি ও সামাজিক সমাধানের উদ্দেশ্যে দুপুরে ভাঙ্গা থানায় নিয়ে আসেন। সেখানে দুই পক্ষের স্বজনরাও উপস্থিত ছিলেন।

Advertisement

​থানা প্রাঙ্গণে পৌছালে পূর্ণিমাকে নিজেদের কাছে রাখা নিয়ে দুই ভাই ও তাদের সমর্থকদের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পূর্ণিমাকে দুই দিকে টেনে নেওয়ার চেষ্টা করলে সংঘাত বেঁধে যায়। এতে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে ৩ নারীসহ ৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের থানা এলাকা থেকে বের করে দেন।

​ঘটনার ভিডিও ও তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের কাজে বাধা দেন সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তি। তিনি স্থানীয়দের প্রতিবাদের মুখে দ্রুত স্থান ত্যাগ করেন। তবে তার আসল পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

​ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, থানা গেটের সামনে পারিবারিক কলহের জেরে হাতাহাতি হয়েছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি শান্ত করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি তদারকি বাড়ানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ