শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রীমা সভাপতি, শাহাজাদা সাধারণ সম্পাদক : বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : ডেইলি নিউএজের সাংবাদিক ইয়াসমীন রীমাকে সভাপতি এবং দৈনিক দিনকালের সাংবাদিক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার ২০২৬-২০২৮ মেয়াদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার গোমতী টাচে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় নির্বাচন কমিশন রীমা-শাহাজাদা প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. মো. আবদুল লতিফ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম ও জামিল আহমেদ খন্দকার উপস্থিত ছিলেন। নতুন কমিটির নাম ঘোষণা হলে উপস্থিত সাংবাদিক ও সদস্যরা করতালির মাধ্যমে তাদের সমর্থন ও অভিনন্দন জানান।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিভি নিউজ ২৪ ডটকমের ওমর ফারুকী তাপস।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির খালেদ সাইফুল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও আরটিভির আবুল খায়ের এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহাম্মদ লাভলু।

কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংগ্রামের রেজাউল করিম রাসেল। দপ্তর সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির তানভীর দিপু। প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টিভির মাসুদ আলম। প্রচার সম্পাদক হয়েছেন নাগরিক টিভির রুবেল মজুমদার।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল। আপ্যায়ন সম্পাদক হয়েছেন সাপ্তাহিক মেগোতির আসিফ মান্না। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের সোহাইবুল ইসলাম সোহাগ।

নতুন কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকা ও বাসসের দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের ফটোসাংবাদিক এন কে রিপন, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার মোট ২৯ জন সদস্যের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম দুলাল, আবুল খায়ের, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ওমর ফারুকী তাপস, সৈয়দ আহাম্মদ লাভলু, দিল রুবাইয়ৎ সৌরভী, দেলোয়ার হোসাইন আকাইদ, আবদুর রহমান, রেজাউল করিম রাসেল, মাসুদ আলম, রুবেল মজুমদার, মজিবুর রহমান মুকুল, আসিফ মান্না, শামসুল আলম রাজন, সোহাইবুল ইসলাম সোহাগ, আবু হানিফ মজুমদার, মহিউদ্দিন ভূইয়া, আয়েশা আক্তার, জাহিদ হাসান নাইম, হৃদয় হাসান, মনির হোসেনসহ অন্য সদস্যরা।

সভা শেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্য কোনো প্যানেল বা প্রার্থী না থাকায় রীমা-শাহাজাদা প্যানেলের ১৯ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

দীর্ঘদিনের নেতৃত্বে রীমা-শাহাজাদা উল্লেখ্য, সাংবাদিক ইয়াসমীন রীমা ২০১৮ সাল থেকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে সাংবাদিক শাহাজাদা এমরান ২০০৬ সাল থেকে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

নতুন মেয়াদেও একই নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকায় সমিতির সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন কমিটি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়