শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা বৃদ্ধের মৃত্যু, সড়ক অবরোধ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায়  নুরুজ্জামান (৬০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

উপজেলার বাহাদিয়া পাঁচপীরের মাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করেন। এ সময় সড়কে আরও কয়েকটি যানবাহনও ভাঙচুর করে যান চলাচল বন্ধ করে দেন তারা।

নিহত নুরুজ্জামান উপজেলার বাহাদিয়া আকন্দ বাড়ি এলাকার আবদুল কদ্দুছের ছেলে। তিনি বাহাদিয়া বাজারে পানের দোকান করতেন।

Advertisement

স্থানীয়রা জানান, শনিবার সকালে পাঁচপীরের মাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বাড়ির কাছেই দুর্ঘটনা ঘটেছে জানতে পেরে নুরুজ্জামান ঘটনাস্থল দেখতে বের হন।

এ সময় তিনি সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। ঠিক তখনই কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, সকালে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে নুরুজ্জামান ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ