শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী বার্তা নিয়ে অমিত হাসান-কেয়া পায়েল

তপু সরকার হারুন, শেরপুরঃ মাদকবিরোধী বার্তা নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। জমজমাট এ খেলায় চিত্রনায়ক অমিত হাসান ও অভিনেত্রী কেয়া পায়েলের উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। তবে তাঁদের দেখতে আসা দর্শকদের কয়েকজনের মুঠোফোন হারানোর অভিযোগও উঠেছে। ২১ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার কালাকুমা এলাকার আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে নালিতাবাড়ী ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নয়াবিল ইউনিয়ন।

ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, হারানো মুঠোফোনের মধ্যে আইফোন, শাওমি, অপো, ভিভো, টেকনো ও রিয়েলমির বিভিন্ন মডেল রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৭টি মুঠোফোন হারানোর অভিযোগ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

ম্যাচ চলাকালে শেরপুরের ফটোগ্রাফার হাদিউল ইসলাম সিয়াম মঞ্চে এসে তাঁর আইফোন হারিয়ে যাওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি ক্যামেরা দিয়ে ম্যাচের ভিডিও ও ছবি তুলছিলাম। এ সময় পকেটে থাকা আইফোন ১২ মডেলের মুঠোফোনটি হারিয়ে যায়।’

মুঠোফোন হারানোর বিষয়টি নিশ্চিত করে খেলার ধারাভাষ্যকার সানী ইসলাম বলেন, খেলা শুরুর কয়েক মিনিট পর থেকেই অনেকে মঞ্চে এসে তাঁদের মুঠোফোন হারিয়ে যাওয়ার বিষয়টি জানান এবং মাইকে ঘোষণা দিতে বলেন। ‘শুধু আমাদের কাছেই অন্তত ১৭ জন মুঠোফোন হারানোর অভিযোগ নিয়ে এসেছিলেন। সংখ্যাটা আরও বেশি হতে পারে,’বলেন তিনি।

খেলা শেষে বিজয়ী নয়াবিল ইউনিয়ন ও রানার্সআপ নালিতাবাড়ী ইউনিয়নের খেলোয়াড়দের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ