শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীর সকল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির এই নির্দেশ কার্যকর থাকবে বলে দলীয় এক দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক দলীয় পত্রে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ স্থগিতাদেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তির অনুলিপি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাছিরুল ইসলাম নাছিরকেও দেওয়া হয়েছে।

​দলীয় সূত্র জানায়, সম্প্রতি বোয়ালমারী উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠিত হওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রূপাপাত ইউনিয়নসহ একাধিক স্থানে সম্মেলন ও কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার অপ্রীতিকর ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই জেলা শীর্ষ নেতৃত্ব জরুরি পদক্ষেপ হিসেবে একযোগে সকল ইউনিয়ন কমিটি স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে।

​বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন বলেন, “বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদ্য ঘোষিত কমিটিগুলো নিয়ে কিছু বিতর্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে আপাতত বোয়ালমারীর সকল ইউনিয়ন কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

​তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও তদন্ত সাপেক্ষে মাঠপর্যায়ের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পরবর্তীতে নতুন নির্দেশনা বা সিদ্ধান্ত প্রদান করা হবে।

  • সর্বশেষ