শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৯:২৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশের চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ভূঁইয়া নরসিংদীর মাধবদী থানার খিজিরকান্দি গ্রামের মো. সেলিমের ছেলে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নি.) কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন স্পেশাল-১১ ডিউটিতে ছিলেন। এ সময় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি এফজেডএস মোটরসাইকেল থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য ও নিয়মিত চেকপোস্টের মাধ্যমে মাদক পরিবহনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়