শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

A+ থেকে বড় স্বপ্নের পথে : বাউফলে ১২৯ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার, (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদেরও সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

ভার্চুয়াল বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের শেষ সাফল্য নয়, বরং ভবিষ্যতের বড় সাফল্যের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন।

সাদিক কায়েম বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থীর শিক্ষা পূর্ণাঙ্গ হয় না। মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মায়ের ত্যাগ ও কষ্টকে স্মরণ করে তাঁদের স্বপ্ন পূরণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

বক্তারা বলেন, জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়; এটি ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এখন থেকেই নির্দিষ্ট লক্ষ্য, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বাউফলের কৃতি সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের শিক্ষা ও কর্মজীবনকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বাউফলের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু. মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মু. শরফুদ্দিন, পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি কেএম তামিম, বাউফল উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক জোবায়ের বিন আব্দুল মুত্তালিব, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আতিক নজরুল এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ।

এ সময় বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়