শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসার (১১) এক কিশোরকে বলৎকারের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ওই কিশোরের মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আদমদীঘি থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের শিয়ালশন রাস্তায় অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া মাদ্রাসায়।

জানা যায়, ওই মাদ্রাসার ১১ বছরের ওই কিশোর আবাসিক বোডিংয়ে মক্তব শ্রেনীতে দীর্ঘদিন ধরে পড়াশুনা করে আসছিলেন। মঙ্গলবার বেলা ১০ টার দিকে সবার অগোচরে জোরপূর্বক বলৎকার করে এক (১৬) শিক্ষার্থী। এতে ভয় পেয়ে পেয়ে সে মাদ্রাসা থেকে মার কাছে চলে যায় ভুক্তভোগী। এর আগেও  সহপাঠীদের কাছ থেকে একই ধরনের নির্যাতনের শিকার হলে তিনি শিক্ষক ইউসুফ সরদারকে জানালেও শিক্ষক নীরব থাকায় অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। উল্টো তার সাথে অসুলোভ আচরণ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর মা এজাহার দাখিল করেছেন। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।

  • সর্বশেষ