শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ১৯ দিনে ৫ খুন, এবার লবণচরায় একই দিনে দুই যুবক হত্যা

খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুই যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলি করে ও ছুরি মেরে মঞ্জুরুল ইসলাম (২১) নামে এক তরুণকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের ৫০০ গজ দূরে নাজমুল (১৮) নামের আরেক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছালে লাশ উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

নগরীর ক্রাইম জন হিসেবে পরিচিত লবণচরা থানা এলাকায় একই স্থানে একই দিনে দুটি হত্যাকাণ্ডে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। হঠাৎ সেখানে একদল যুবক মঞ্জুরুলকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা মঞ্জুরুলের পেটে ছুরি মারে এবং পায়ে গুলি করে চলে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, মনজুরুল তার বাবার সাথে ভবনির্মাণের সেন্টারিং এর কাজ করতেন। গতকাল তিনি কাজে যাননি।

ওসি বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাকে হত্যা করার বিষয়ে এক সন্ত্রাসী গ্রুপের নাম আসছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরো জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে নাজমুল নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এখনো এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউর রহমান জানান, আশিবিঘা এলাকার একটি গলির ভেতর এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে, সিআইডির জন্য অপেক্ষা করছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, নিহত যুবকের নাম নাজমুল। তার বাবাও ঘটনাস্থলে রয়েছেন। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য। চলতি আগস্ট মাসের ১৯ দিনে ৫ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১১ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে ইটভাটার মধ্যে ফখরুল শেখ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়।

চার দিন পর ১৫ আগস্ট রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল-শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৫) নামের আরেক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

১৮ আগস্ট খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় রাজু শিকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। আজ ১৯ আগস্ট একই স্থানে দুটি হত্যার ঘটনা ঘটলো। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়