শিরোনাম
◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের ◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল?

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:৩০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, আটক ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গভীররাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির সময় তাকে গেআটক করা হয় বলে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান জানিয়েছেন।

গ্রেপ্তার ফারুক (৪০) দাউদকান্দির মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। তাকে নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলেছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ওসি প্রেমদাস রায় বলেন, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন ফারুক। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে।

সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে করা নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন,“মহাসড়কে স্থাপিত ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে। এসব ক্যামেরা দেশের সম্পদ। এগুলো থাকলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তাই ক্যামেরাগুলোর নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়