শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি বিদ্যুৎ উৎপাদন বন্ধ

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : যান্ত্রিক ত্রুটির কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। 

আজ বুধবার সকাল ১১টার দিকে মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উক্ত ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়। 

মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটি সরাতে বাংলাদেশী প্রকৌশলীরা কাজ করছে। সন্ধ্যার মধ্যে ত্রুটি সরিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে জানিয়েছেন তিনি। মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে ৬ শত মেগাওয়াট করে মোট ১২ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এখন অপর ইউনিটে ৬ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছে। 

  • সর্বশেষ