শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির হাতে জিন্মি ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে ফেরত এনেছে বিজিবি। যার মধ্যে ১৮ বাংলাদেশী ও ৬ জন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা।

বিজিবির দীর্ঘ প্রচেষ্টার অংশ হিসেবে আরাকান আর্মির সম্মতিতে বুধবার সকালে বিজিবি’র একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইনে গেলে আরাকান আর্মি এই ২৪ জনকে হস্তান্তর করেন এবং এদের কক্সবাজারের টেকনাফ জেটিঘাটে ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, গত ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গমনকৃত বেশকিছু বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মায়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরবর্তীতে, আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার প্রদান করে বিজিবির উদ্যোগের ফলে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে এই ২৪ জনকে ফেরত আনান।

বিজিবির অধিনায়ক বলেন, স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজিবির দেয়া তথ্য মতে, গত ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত আরাকান আর্মি কর্তৃক ৪৩৪ জনকে আটক করা হয়। যেখানে ২২২ জন বাংলাদেশী ও ২১২ জন রোহিঙ্গা জেলে রয়েছে। এর মধ্যে বুধবার ১৯ আগস্ট পর্যন্ত ৩৪৮ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরত আসাদের মধ্যে বাংলাদেশী ১৫৭ জন এবং রোহিঙ্গা ১৯১ জন। এ পর্যন্ত ৮৬ জন আরাকান আর্মির হাতে আটক রয়েছে। যেখানে বাংলাদেশী ৬৫ জন এবং রোহিঙ্গা ২১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়