শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে অগ্নিকাণ্ডে ভারতে কুষ্টিয়ার সাংবাদিক স্ত্রী সন্তানসহ নিহত

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি : ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অ'গ্নি'কা'ণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছরের শিশু সন্তান স্বর্ণ শীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী (৬৪) নি'হ'ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন  দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান দেবাশীষ। চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া ওই পরিবারের চার সদস্যই অ'গ্নি'কা'ণ্ডে মা'রা যান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমও আট বাংলাদেশি নি'হ'ত হওয়ার তথ্য জানিয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ