ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি : ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অ'গ্নি'কা'ণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছরের শিশু সন্তান স্বর্ণ শীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী (৬৪) নি'হ'ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান দেবাশীষ। চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া ওই পরিবারের চার সদস্যই অ'গ্নি'কা'ণ্ডে মা'রা যান।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমও আট বাংলাদেশি নি'হ'ত হওয়ার তথ্য জানিয়েছে।
এ ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।