শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোর্টবাজারে ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মিত ডিভাইডারের একটি অংশ ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে এক প্রভাবশালী রাজনীতিবিদের ইন্ধনে কোর্টবাজারের ইজারাদার ও উপ-ইজারাদারদের সহযোগিতায় ডিভাইডারের একটি অংশ ভাঙার চেষ্টা চলছে। ড্রিল মেশিন দিয়ে ডিভাইডারে চিহ্ন দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁদের। চিহ্নিত অংশটিও ভেঙে ফেলার আশঙ্কা করছেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে ইউএনও পান্না আক্তার ঘটনাস্থলে গিয়ে ডিভাইডারের ভাঙা অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

পান্না আক্তার বলেন, ‘ডিভাইডারটি রাষ্ট্রীয় সম্পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এটি ভাঙা বা কেটে ফেলার চেষ্টা এবং সড়ক ব্যবস্থাপনার পরিবর্তন কোনোভাবেই কাম্য নয়।’

Advertisement

ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে হাইওয়ে পুলিশ, উখিয়া থানা-পুলিশ ও সওজসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম আজাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনওর ঘটনাস্থল পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ