শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং

কাজী রাশেদ, চান্দিনা, কুমিল্লাঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০টি পয়েন্টে ১৪২৭টি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ( AI ) ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে মূলত যে সব কার্যক্রম করবে এর মধ্যে অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিং সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেয়া। যা গত ১৮ আগষ্ট মঙ্গলবার থেকে এ কার্যক্রম চালু হয়েছে।

১৯ আগস্ট বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এআই ক্যামেরার সামনেই বিগত দিনের মত ঢাকাগামী লোকাল বাসগুলো মহাসড়কে লম্বা লাইনে অবৈধভাবে পার্কিং করা রয়েছে। এতে স্থানীয় প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই।

এব্যাপারে জানতে চাইলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যান মাল নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা বসানো হয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে মামলা দিবে। পাশাপাশি হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে। মহাসড়কে এভাবে পার্কিং করে দীর্ঘ সময় রাখা অবৈধ। আমাদের পুলিশও মহাসড়কে এধরণের অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

  • সর্বশেষ