শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে স্বর্নবার আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর) : যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৬৭ লাখ টাকা দামের ৩৯৭ দশমিক ৮৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার(১৯ আগস্ট) দুপুরে বিজিবি স্বর্ন আটকের তথ্য গণমাধ্যমকর্মীদের জানান।

এর আগে বুধবার ভোরে বেনাপোলের দৌলতপুর বালুর মাঠ পোস্ট এলাকায় অভিযান চালিয়ে স্বর্নবারসহ পাচারকারীকে আটক করে।

আটক স্বর্নপাচারকারী সুজন বেনাপোলের পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সুবেদার সলিমুল্লাহ মুন্সী জানান, তাদের কাছে ভারতে স্বর্ন পাচারের গোপন তথ্য আসে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তি মটর সাইকেল নিয়ে সীমান্তের দিকে যাবার চেষ্টা কালে তাকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে স্বর্নবার উদ্ধার করা হয়। নেতৃত্বে একটি টহলদল। এ সময় সেখান থেকে তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৭৭ লাখ ৬৭ হাজার ৬৭০টাকা। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা করা হবে জানায় বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়