শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পরকীয়া’ সন্দেহে ঝগড়া, কোদালের আঘাতে স্ত্রী নিহত  

‘পরকীয়া’ নিয়ে ঝগড়ার জেরে চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত নারী ও হামলাকারী স্বামী দুই জনই রোহিঙ্গা। এ ঘটনায় নিহতের স্বামী মো. সেলিমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নারীর নাম নুরহাবা (২৫)। চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা হলেও এই রোহিঙ্গা দম্পতি দোহাজারিতে ঘর ভাড়া করে থাকতেন এবং দিন মজুরের কাজ করতেন।

Advertisement

“পরকীয়া নিয়ে দুইজনের মধ্যে সন্দেহ কাজ করত, ঝগড়াও হত তাদের মধ্যে। সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করে।”

গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরপরই নিহতের স্বামী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি দিদারুল।

 

  • সর্বশেষ