শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভূয়া ডিবি পুলিশ আটক

তপু সরকার হারুন, শেরপুরঃ কাজল মিয়া (৪৬) নামে এক ভূয়া ডিবি পুলিশ আটক করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার রাতে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার জবান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রবিবার রাতে কাজল তার অপর ৩ সহযোগি নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চিথলিয়া বাজারে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর পকেট থেকে ৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরেরদিন সোমবার রাতে আয়ুব তার কতিপয় সহযোগি নিয়ে কাজলকে গণপদ্দী এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কাজলকে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, কাজল মিয়া ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনেকের কাছে টাকা দাবি করেছে। তার বিরুদ্ধে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলী বাদি হয়ে লিখিত অভিযোগ করলে নকলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী কাজলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়