শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে ২০ মাসের শিশু ধর্ষণ : যুবক গ্রেফতার

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল ১১টার দিকে বাবনগাঁও গ্রামের একটি বসতঘরে ২০ মাস বয়সী শিশুটিকে নিয়ে যায় মরম আলী। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে মরম আলী দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের সদস্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। অবস্থার বিষয়টি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

শিশুটির বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ১৭ আগস্ট ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (মামলা নম্বর-২৪, তারিখ ১৭ আগস্ট ২০২৬) মামলা করেন। মামলাটি ছাতক থানার  মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন থানার এসআই (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মোল্লা।

মামলা দায়েরের পর অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাবনগাঁও গ্রামের নিজ বসতবাড়ি থেকে মরম আলীকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মরম আলীকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়