শিরোনাম
◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গাঁজাসহ নারী গ্রেফতার, ৮ মাসের কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১০০ গ্রাম গাঁজাসহ সেলি বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শোভারামপুর ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে সেলি বেগমের নিজ বসতবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০টি পুরিয়ায় রাখা ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

​পরবর্তীতে গ্রেফতারকৃত সেলি বেগমকে ফরিদপুর জেলার ১ নম্বর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

​বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়