শিরোনাম
◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামে এক তরুণকে ধাওয়া করে গুলি করেছে কয়েকজন অস্ত্রধারী। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরাফাতকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা জানান, তার মুখে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। পরে চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় পৌঁছালে তাকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তবে পুলিশের উপস্থিতির আগেই হামলাকারীরা সেখান থেকে সরে যায়। দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ শুনে এবং স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এসআই আলাউদ্দীন তালুকদার বলেন, প্রতিপক্ষের লোকজন শর্টগানের গুলি করলে আরাফাত আহত হন। তার মুখে গুলি লাগে। তবে আঘাত গুরুতর নয় এবং শরীরের অন্য কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়