শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত, আহত-৪

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় গরুবাহী নছিমন ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাজান আলী(২৫) নামে এক যুবকের মৃত্যৃ হয়েছে।উল্লেখিত ঘটনায় গুরুতর আহত হয়ে ৪জন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

সোমবার (১৭আগষ্ট) সকালে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের ডোমার জলঢাকা মহাসড়কের তিনবট এলাকায় দূর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। তাদের মধ্যে ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে মটরসাইকেল আরোহী শাহাজান আলীকে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এ কে ফাইজুল্লাহ বিপু মৃত ঘোষনা করেন।

আহতরা হলেন,ডোমার উপজেলার গোমনাতী এলাকার মোতালেব হোসেনের ছেলে মমিনুর রহমান(৩০),জলঢাকা উপজেলার শিমুলবাড়ী গ্রামের মৃত আফছার আলীর ছেলে শফিকুল ইসলাম(৫০),রাবিয়ার রহমানের ছেলে মশিয়ার রহমান(৩৫),ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে লোকমান হোসেন(৪৫)।মশিয়ার রহমান ও লোকমান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যেক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের মামা আজিমুল ইসলাম জানান, মটরসাইকেল যোগে নীলফামারীর উদ্দেশ্যে রওনা হলে তিনবট এলাকায় ভায়া রাস্তা হতে মহাসড়ক অতিক্রম করার সময় ডোমার অভিমুখি একটি গরুবাহী নসিমন স্বজোড়ে ধাক্কা দিলে মটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।ওই ঘটনায় নসিমন চালকসহ আরো দুইজন আহন হয়।

ডোমার থানা সাব-ইন্সপেক্টর কাওসার আলী বলেন,খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স হতে দূর্ঘটনায় নিহত শাহাজানের মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবারের কোন দাবী না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ