শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১২হাজার পিস ইয়াবা ও মোটরসাই‌কেল সহ গ্রেফতার ১

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মে‌ে বাঁশখালীতে থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১২ হাজার পিস ইয়াবা ও মোটরসাই‌কেল সহ ১জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে। থানা পু‌লি‌শের এসআই মোঃ আ‌রিফ হো‌সেন র‌বিবার (১৬আগষ্ট) রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ও‌সি ) মোঃ রবিউল হক এর তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই নিঃ রুবেল চন্দ্র সিংহ  সঙ্গীয় ফোর্সের সহায়তায়  চাম্বল ইউনিয়‌নের ছড়ারব্রীজ এর সামনের পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে।

এ সময় ১২(বার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেল সহ আসামী মোঃ সফিউল বাশার সুমন (২৯), কে গ্রেফতার করে। সে কুমিল্লার দেবিদ্বার হামলা বাড়ী এলাকার হুমায়ন কবির ও রোকেয়া বেগম পুত্র। বর্তমা‌নে সে পতেঙ্গা কাঠঘর ডেইলপাড়া, ৪১ নং ওয়ার্ড এলাকায় বসবাস ক‌রে।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু সহ আসা‌মি‌কে আদাল‌তে সোর্পদ করা হবে ব‌লে জানান থানা পু‌লিশ।

  • সর্বশেষ