শিরোনাম
◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী ◈ ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬ ◈ সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ পিএসজি পার‌লো না, দাপু‌টে খে‌লে ফরাসি সুপার কাপ জিতলো দে লাঁস  ◈ টান টান উত্তেনার ফাইনা‌লে দ্য হান্ড্রেডে প্রথম শিরোপা জিতলো ম্যানচেস্টার সুপার

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:২৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের কাউতুলি এলাকায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া অর্ধলক্ষ টাকা ফেরত দিয়েছে সদর ট্রাফিক পুলিশ। রবিবার (১৬ আগস্ট) বিকালে তথ্য প্রমাণের মাধ্যমে ওই ব্যক্তির কাছে টাকা বুঝিয়ে দেয় পুলিশ।

পুলিশ জানায়, বিকালে তাজুল ইসলাম তার মেয়ের বিয়ের বাজার করার জন্য জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের কাউতুলি মোড়ে আসে। অটোরিকশা থেকে নেমে ভাড়া দিয়ে চলে যান। এ সময় তার সাথে থাকা ব্যাগে ৫০ হাজার টাকা সড়কে পড়ে যায়। তখন সড়কে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নুরুল আমিন একটি ব্যাগ দেখতে পেয়ে তার হাতে নেন। পরে খুলে দেখা যায় এতে ৫০ হাজার টাকা রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেলুর রহমান বলেন, ওই ব্যক্তির হারিয়ে যাওয়া টাকা পেয়ে এটিএসআই নরুল আমিন আমাকে জানায়। পরে বিষয়টি আমাদের স্যারদের জানাই। হারিয়ে যাওয়া টাকা পাওয়ার খবর পেয়ে ওই ব্যক্তি আমাদের কাছে আসে। পরে তাদের তথ্য প্রমাণের মাধ্যমে ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা পেয়ে বৃদ্ধ তাজুল ইসলাম বলেন, আমার মেয়ে বিয়ের বাজার করার জন্য গ্রাম থেকে জেলা শহরে এসেছিলাম। পরে দেখি আমার সব টাকা সড়কে পড়ে যায়। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর খবর পায়, এক পুলিশ অফিসার আমার টাকাগুলো পেয়েছে। আমার টাকাগুলোর তথ্য প্রমাণ দিলে তারা আমাকে বুঝিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, পৃথিবীতে এখনও সৎ মানুষ ও সৎ পুলিশ অফিসার আছে। যার কারণে আমি বড় বিপদ থেকে উদ্ধার হয়েছি। তা না হলে বিয়ে দিতে অনেক কষ্ট হয়ে যেত। হারানো টাকা ফিরে পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়