শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০২:১৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঞ্চল্যকর যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

খুলনা রূপসায় চাঞ্চল্যকর যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে তাকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম মেসার্স রূপসা ব্রিকস অফিসে অবস্থান করার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে সে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করে। গত শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অভিযুক্ত ও শুটার কাটাপ্পাকে  গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন তিনি পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও স্বীকারোক্তি দিয়েছেন বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ