শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকস্মিক ঝিনাইদহে হাসপাতাল পরিদর্শনে আসলেন স্বাস্থ্যমন্ত্রী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ আকস্মিক পরিদর্শনে ঝিনাইদহে আসলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। রোববার দুপুর দুইটার দিকে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিষ্ট আ’লীগ সরকার স্বাস্থ্য খাতে লুটপাট করেছে। যে কারনে স্বাস্থ্য খাতের বেহাল দশা এখনো কাটেনি। এ অবস্থার উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় রুপান্তরিত করার পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী এদিন বেলা ১১ টার পর ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।

দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে মন্ত্রী নিজেই ডাক্তার ও নার্সদের উপস্থিতি ভিজিট করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী হাসপাতালটির খাবারের মান যাচাইয়ে নিজে খাবার খেয়েও টেস্ট করেন। তিনি হাসপাতালের বাথরুম ও ছোটখাট জিনিসও খতিয়ে দেখেন। প্রায় এক ঘন্টা ব্যাপিসকল বিষয় খতিয়ে দেখেন।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। আগামীতে ১৫১ শয্যার হাসপাতালে মহিলাদের জন্য ২০ টি আলাদা সিট ও বাচ্চাদের জন্য স্পেশালাইজড ১৫ টা বেডে এবং কিডনি ডায়ালাইসিস এর জন্য ৫ টি ম্যাশিন থাকবে। এছাড়াও উন্নত যন্ত্রাংশ সহ জেলা সদরের মতো চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে।

মন্ত্রীর পরিদর্শন সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শেষে বিকাল ৩ টার দিকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওয়ানা দেন।

  • সর্বশেষ