শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্গো বিমানে রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনু

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে। যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ভূমিমন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভূমিমন্ত্রী বলেন, মৎস্য খাতে বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্যাটাগরিতে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

Advertisement

তিনি বলেন, ‘আপনাদের সন্তানরা এখন পড়াশোনা করছে। অনেকে বিএ, এমএ পাস করছে। তারা ভবিষ্যতে বিভিন্ন পেশায় যাবে। আগামী দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে।’

মিষ্টি পানির গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ‘আগামী দিনের যুদ্ধ জমি নিয়ে হবে না, যুদ্ধ হবে মিষ্টি পানি নিয়ে। এই মিষ্টি পানি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। পেট্রোলের চেয়েও মিষ্টি পানির মূল্য অনেক বেশি হতে পারে। পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে এখনো নদীর পানি নিয়ে বিরোধ ও সংঘাত রয়েছে।’

তিনি আরও বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলোকে মাছ চাষের উপযোগী করা হবে। এসব জলাশয়ে মাছ চাষ করে রাজশাহীর কৃষক ও মৎস্যচাষিরা বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। তিনি রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া।

স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

  • সর্বশেষ