শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:৩৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতা কার্যক্রম জোরদার

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর নির্দেশনায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট, শুক্রবার জেলার হাটহাজারী গোলচত্বর, ফটিকছড়ি বিবিরহাট বাসস্ট্যান্ড, রাঙ্গুনিয়া থানার রোয়াজারহাট এবং রাউজানের নোয়াপাড়া এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যানবাহনের চালক, পথচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন। এ সময় সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পথসভায় চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, নির্ধারিত লেন ও সড়ক সংকেত মেনে চলা, মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়।

এছাড়া পথচারীদের রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, চালকদের যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের নিয়মিত নজরদারি, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে চট্টগ্রাম জেলা পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ