শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

প্রায় ৩৪ দিন পর আবারও সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ খোলা হয়েছে। এতে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে হিসাব ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে সোয়া ১০টার দিকে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সের সিলগালা খোলার পর গণনা কার্যক্রম শুরু হয়। দিনভর চলে টাকা ও অন্যান্য সামগ্রী গণনার কাজ। 

সিসিক প্রশাসক জানান, দানবাক্স ও ডেগ থেকে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা।

Advertisement

মাজারের দানবাক্সে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের পাউন্ড, ভারত ও পাকিস্তানের রুপি, সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, মার্কিন ডলার, নেপালি রুপি, ওমানি মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ইরাকি দিনার, তুর্কি লিরা, জাপানি ইয়েন, ভিয়েতনামের ডং, কাতারি রিয়াল, লেবানন ও মিসরের পাউন্ড, ইউরো, বাহরাইনি মুদ্রা এবং কানাডিয়ান ডলার।

এ সময় নজরানা হিসেবে গরু, ছাগল, হাঁস ও মুরগিও পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি কাজ করছে। শিগগিরই নীতিমালা চূড়ান্ত হলে ভবিষ্যতে সেই অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা ও ব্যবস্থাপনা করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। দ্বিতীয় দফার ৩৪ দিন পর শনিবার তৃতীয়বারের মতো মাজারের ডেগ ও দানবাক্স খুলে হিসাব করা হলো।

সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ