শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে রাইস মিলে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মো আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে রাইস মিলে মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল (যুবক) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ৮ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে রাইস মিলের ভেতরে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সাত দিন পর শনিবার সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শঙ্কর।

নিহতের পরিবারের অভিযোগ, রাইস মিল থেকে মোটরের যন্ত্রাংশ চুরির ঘটনায় শঙ্করকে সন্দেহ করেন মিল মালিক ওয়াজেদ হাজী। পরে তাকে বাড়ি থেকে ডেকে রাইস মিলের ভেতরে নেওয়া হয়। সেখানে শঙ্করের বাবা ও স্থানীয় এক ব্যক্তিকে বাইরে পাঠিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, মারধরের পর গুরুতর আহত শঙ্করকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে অর্থসংকটের কারণে পরিবার তাকে ঢাকায় নিতে পারেনি। পরে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত শঙ্কর মণ্ডল ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকার বদন চন্দ্র মণ্ডলের ছেলে।

  • সর্বশেষ