শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে শানটিং ইঞ্জিনের ধাক্কায় মহানন্দা এক্সপ্রেসের ১৫ যাত্রী আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে রাজশাহীগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনে একটি শানটিং ইঞ্জিনের জোরালো ধাক্কায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ১৪ আগস্ট সন্ধ্যার পর ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সাধারণ যাত্রীদের
মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর ক্ষুব্ধ যাত্রীদের তাড়া খেয়ে শানটিং ইঞ্জিনের লোকো মাস্টার সাময়িকভাবে স্থান ত্যাগ করলেও পরবর্তীতে তিনি ফিরে আসেন বলে জানা গেছে।

ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. আসলাম হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে অবস্থান করছিল। ওই সময় পেছন দিক থেকে আসা একটি শানটিং ইঞ্জিন সজোরে ট্রেনটিকে আঘাত করে। এতে ট্রেনের ভেতরে থাকা অন্তত ১৫ জন যাত্রী আঘাত পান।

চালক ছিটকে পড়া যাত্রীদের রোষাণলে পড়ে দ্রুত সরে যান, তবে কিছু সময় পর স্টেশনে ফেরত আসেন। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই স্টেশনে যান স্থানীয় সংসদ সদস্য (এমপি) অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি চিকিৎসাধীন ও চিকিৎসাপ্রাপ্ত আহত যাত্রীদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এমপি বলেন, রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো শিথিলতা বরদাশত করা হবে না। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। কারও কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে তিনি স্টেশনে কর্মরত রেল পুলিশের সদস্য ও স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে কথা বলেন।

  • সর্বশেষ