শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, আলোচনায় একাধিক নাম ◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে?

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে ছাত্রদল নেতা মাছুম হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

​মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাংগা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাছুম হত্যা মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন ঠাকুরপাড়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হাসানহাটা ফকিরবাড়ী এলাকার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয় (২৫) শাহ আলম ফকির (৩০) রিফাত ওরফে বাবু ফকির (২২) তুষার (২৫) ও মেহেদী (২০)।

পুলিশ জানায়, গত ২ আগস্ট রাত পৌনে ২টার দিকে পলাশ থানাধীন হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইব্রাহিম আল মাছুম ও তাঁর সহযোগীদের ওপর সশস্ত্র হামলা চালায় প্রতিপক্ষ। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে ইব্রাহিম আল মাছুম সহ কয়েকজন গুরুতর আহত হন।

মাছুমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ আগস্ট সকালে তিনি মারা যান।

ঘটনার পর ৪ আগস্ট পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

​অভিযান প্রসঙ্গে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়