শিরোনাম
◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, আলোচনায় একাধিক নাম ◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ◈ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে অশালীন ভাষা ও 'তুলে আনার' হুমকি এমপি মোবাশ্বেরের, নেটিজেনদের তীব্র ক্ষোভ

ফেসবুকে রাজনৈতিক মন্তব্যের জেরে সমালোচকদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে অশালীন ভাষায় গালিগালাজ এবং তুলে আনার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে। একজন আইনপ্রণেতার ভেরিফায়েড প্রোফাইল থেকে সাধারণ নাগরিকদের এমন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে। এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করল আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’

ওই পোস্টের নিচে সৌরভ হোসেন সরওয়ার নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘মাননীয় এমপি মহোদয়, স্থানীয় সরকার নির্বাচনের সময় বোঝা যাবে যে আপনার সমন্বয়কেরা কতটুকু বিএনপিকে সুসংগঠিত করেছে।’ এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এমপির ফেসবুক অ্যাকাউন্ট থেকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালি দিয়ে লেখা হয়, ‘তোকে হিসাব করার জন্য কে দায়িত্ব দিছে?’

একই পোস্টে আলাউদ্দিন নাহিদ নামে অপর এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ছেলেকে প্রতিষ্ঠিত করে দিল বাপে, এখন ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বাপকে বলে আপনার কী অবদান আমার পেছনে! বিষয়টা এরকম হয়ে গেল না? আপনি একজন বর্তমান এমপি, আমরা আপনাকে সম্মান করি। নিজের সম্মান ধরে রাখতে শিখুন, এখনো সময় আছে।’ এর জবাবে সংসদ সদস্য সরাসরি হুমকি দিয়ে লেখেন, ‘তোকে কানে আর গালে মারমু।’

একজন সংসদ সদস্যের আইডি থেকে এমন অশালীন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহারের বিষয়টি নজরে এলে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলে মোবাশ্বের আলম ভূঁইয়া কোনো অনুতপ্ত হওয়া ছাড়াই গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি যা লিখেছি সত্য লিখেছি। তাকে (সৌরভ) খোঁজা হচ্ছে ধরার জন্য। এটি কোনো এডিট করা স্ক্রিনশট নয়, আমি যা বলেছি সত্য বলেছি।’

নিজের ব্যবহৃত ভাষার পক্ষে সাফাই গেয়ে এমপি আরও বলেন, ‘হ্যাঁ, আমি গালি দিয়েছি। তার বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেছি, পেলে ধরে নিয়ে আসব। বিএনপির ঘরানার লোক হয়ে আমাকে বেইজ্জতি করলে আমি কি তাকে ‘আই লাভ ইউ’ বলব? সোজাসাপটা হিসাব।’

তিনি আরও দাবি করেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সেখানে নিজ দলের লোকজনের এমন আচরণ তিনি মেনে নেবেন না। তবে একজন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা ও সরাসরি তুলে আনার হুমকিকে কাণ্ডজ্ঞানহীন ও শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করছেন সচেতন নাগরিক সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়