শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী ◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ ◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০২:২৩ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী

মাদারীপুরে একটি মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন শিক্ষার্থী হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। 
আহতরা হলো– কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও সরদারের মেয়ে সুলতানা (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় আসে শিক্ষার্থীরা। মাদরাসায় প্রবেশ করতেই একটি ককটেল বিস্ফোরণ হয়।

এতে আহত হয় মাদরাসার অন্তত ৫ শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

মাদরাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদরাসায় হঠাৎ বোমা বিস্ফোরণে আমরা আতঙ্কিত। কীভাবে ঘটেছে বুঝতে পারছি না।’

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ, র‌্যাব ও সিআইডিসহ অন্যান্য কর্মকর্তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর ও কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘মাদরাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এটা কেউ নিক্ষেপ করেনি। এটি জর্দার কৌটার মতো, দেখতে অনেকটা টেনিস বলের মতো ছিল।

গতকাল থেকে মাদরাসার সিঁড়ির পাশে পড়েছিল। বাচ্চারা হাতে নিয়ে নড়াচড়াও করেছে। সকালে হঠাৎ বিস্ফোরণ হলে ৫ শিক্ষার্থী আহত হয়। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়