শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ মামুনুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট থেকে তাকে গ্রেফতার ও উল্লেখিত পরিমান জাল টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি থানার রণ পাহারারত অবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট জাল টাকা লেনদেনের কারবার চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ ওই স্থানে অভিযান চালান। এসময় মামুনুর রশিদ নামের জাল টাকা কারবারিকে আটক করে তার প্যান্টের পকেটে রাখা ১হাজার টাকা মূল্যের ৫টি জাল নোট অথাৎ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাল টাকার নোট কারবারি মামুনুর রশিদকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই চক্রের সাথে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ