শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। শুক্রবার ভোররাতে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাস (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় সাংবাদিক মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে নেশা করে। প্রায় সময় তার বৃদ্ধ মায়ের কাছে টাকা দাবী করে। রাতে মায়ের কাছে চাইলে তিনি টাকা না দিলে ভোররাতে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ