শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জন আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এবং ১৪ জন নিয়মিত বিভিন্ন মামলার আসামি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলার ১৩টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৪ জন, করিমগঞ্জে ৩ জন, তাড়াইলে ৩ জন, হোসেনপুরে ৩ জন, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ৩ জন, ভৈরবে ৩ জন ও নিকলীতে ৩ জন রয়েছেন। এ ছাড়া পাকুন্দিয়া, বাজিতপুর, মিঠামইন ও ইটনা থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ