শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালিতে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামের এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এই জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিলেন।রায় প্রদানের পর তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। হাকিম বিশ্বাস ফরিদপুরের মধুখালি উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও ধর্ষণ চেষ্টার শিকার শিশুটির প্রতিবেশী।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট দুপুরে নিজের অসুস্থ শশুড় শাশুড়ীর কাছে নিজের ছয় বছর বয়সী মেয়েকে রেখে ব্যাক্তিগত কাজে মধুখালি বাজারে যান শিশুটির মা। পরে বিকেল চারটার দিকে বাড়িতে এসে জানতে পারেন প্রতিবেশী হাকিম তার শিশুমেয়েকে যৌন হেনস্থা করেছে।

Advertisement

এঘটনায় পরদিন ৩ আগস্ট শিশুটির মা বাদী হয়ে হাকিমকে একমাত্র আসামী করে মধুখালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন মধুখালি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস।

তিনি ২০১৯ সালের পহেলা মে এ ঘটনাটির অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।

  • সর্বশেষ