শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বঞ্চিতদের বিক্ষোভ

​হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে নেত্রকোনার পূর্বধলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বঞ্চিত প্রার্থীরা।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

​সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকৃত যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মী-সমর্থকদের নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

​এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পেজে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের একটি অংশ নির্বাচিতদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে পোস্ট করলেও অন্য একটি অংশ প্রকাশিত ফলাফলের তীব্র সমালোচনা ও অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন।

​তবে পক্ষপাতের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন করা হয়েছে। এতে কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।”

​সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে উপজেলা পরিষদ এলাকা ত্যাগ করেন।

  • সর্বশেষ